ছবিঃ সবুজ নিশান
বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, টাপেন্টাডল ও ইয়াবাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী, চকসূত্রাপুর ও সাতমাথা এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে মোট ৬০ গ্রাম গাঁজা, ৫টি টাপেন্টাডল ট্যাবলেট ও ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএনসি বগুড়া সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করে। বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত ১০ জনের মধ্যে পলাশকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মানিক ও আশরাফুলকে এক মাস করে, জাকির, জয়নাল, শামীম ও বাইজিদকে ১৫ দিন করে, রাশেদ ও অজর হরিজনকে ২১ দিন করে এবং লাইসিয়াম আহম্মেদকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডের পাশাপাশি অপরাধের ধরন অনুযায়ী প্রত্যেককে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—পলাশ (৫০), মানিক (৩৫), আশরাফুল (২৭), জাকির (২৯), জয়নাল মন্ডল (৪০), শামীম মেহনাজ মৌহ (১৮), বাইজিদ (২১), রাশেদ (২৭), অজর হরিজন (৩২) ও লাইসিয়াম আহম্মেদ (২২)।
অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ডিএনসি বগুড়া সদর বাংলাদেশ বগুড়া মাদকবিরোধী অভিযান মাদক গ্রেপ্তার ইয়াবা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!