যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ PM ৬৫
মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্যে জড়িয়ে এজলাস ছেড়ে গেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির এজলাসে একটি মামলার শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।

শুনানির একপর্যায়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।

এমন মন্তব্যের পর প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন। এ সময় দুজনের মধ্যে পাল্টাপাল্টি কথোপকথন ও উচ্চবাচ্য হয়।

একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ এজলাস ছেড়ে চলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর আপিল বিভাগ বসেননি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!