যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর মামলা: হাইকোর্টে রিট খারিজ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ PM ৮২
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর মামলা: হাইকোর্টে রিট খারিজ

ছবি:সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পুনর্মূল্যায়িত কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। এর ফলে এ বিষয়ে আগে জারি করা রুলের চূড়ান্ত নিষ্পত্তি হলো।

আদালতে গ্রামীণ কল্যাণ ও ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে আইনি লড়াই করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

মামলার নথি থেকে জানা যায়, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি বছরের জন্য এনবিআরের পুনর্মূল্যায়িত কর দাবির বিরুদ্ধে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ হাইকোর্টে দুটি পৃথক রিট আবেদন করে। প্রাথমিক শুনানি শেষে ওই কর দাবির বিষয়ে আদালত রুল জারি করেছিলেন।

এরপর মামলাটির বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ৪ অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে তাঁদের দেওয়া আগের রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন।

একই সঙ্গে বিষয়টি নতুন করে পর্যালোচনার জন্য মামলার নথি তৎকালীন প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে প্রধান বিচারপতি রিট দুটি পুনরায় শুনানির জন্য বিচারপতি মো. মজিবুর রহমান

গ্রামীণ কল্যাণ ড. ইউনূস মুহাম্মদ ইউনূস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!