যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

ফ্যাসিবাদ ও দমন-পীড়ন আর মেনে নেওয়া হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ PM ৫৮
ফ্যাসিবাদ ও দমন-পীড়ন আর মেনে নেওয়া হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ছবি:সংগৃহীত

ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও দমন-পীড়নকে আর কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, অতীতে মানুষের ওপর দমন-পীড়ন ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সরকার দৃঢ়ভাবে কাজ করছে।

তিনি বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা মানুষের ওপর নিপীড়ন গ্রহণযোগ্য হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় স্থানীয় প্রশাসনকে জনবান্ধবভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে জনগণের ভোগান্তি কমাতে অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা দেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষের মধ্যে বঞ্চনা ও প্রত্যাশা পূরণ না হওয়ার অনুভূতি তৈরি হয়েছে। এখন জনগণের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই সরকারের অন্যতম দায়িত্ব।

আইনশৃঙ্খলা সভার আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।

পরে তিনি লালপুর উপজেলার একটি পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতেও অংশ নেন।

অনুষ্ঠানে লালপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা যুব কমপ্লেক্সের ডিপিসি ইকবাল হোসেন চপলসহ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফ্যাসিবাদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!