যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ PM ৬৩
রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে তাঁদের এই সাক্ষাৎ হয়।

সকাল ১১টার দিকে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত। পরে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তাঁরা মতবিনিময় করেন।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতার আওতায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা দূতাবাসের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন এবং রাজনৈতিক এটাচে লিং শুয়ান।

এ ছাড়া রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম এবং এপিএস জাহেদুল আলমও সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!