যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ PM ৬৯
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সংগৃহীত ছবি

বাংলাদেশে দায়িত্বের মেয়াদ শেষ করে দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচি সফলভাবে শেষ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ইয়াও ওয়েন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট।

বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও মতবিনিময় হয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ধারাবাহিকতায় রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎটি অনুষ্ঠিত হলো।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দেশটির ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।

ইয়াও ওয়েন ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব শেষে তিনি আগামী সপ্তাহে বাংলাদেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে এর আগে সরকারি কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছিল।

এর আগে বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এসব বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!