যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

রোহিঙ্গা সংকট আরও জটিল, সীমান্তে মিয়ানমারের সংঘাতের প্রভাব: স্বরাষ্ট্রমন্ত্রী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ PM ৫২
রোহিঙ্গা সংকট আরও জটিল, সীমান্তে মিয়ানমারের সংঘাতের প্রভাব: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি:সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের প্রভাব বাংলাদেশের সীমান্ত এলাকাতেও পড়ছে বলে জানান তিনি।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম)-এর প্রধান নিকোলাস কৌমুজিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গা সংকট, মিয়ানমারে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গাদের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে মিয়ানমারে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের কারণে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতিও ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় আর্থিক ও লজিস্টিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে রোহিঙ্গাদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের পথ তৈরি করা সম্ভব হবে।

রোহিঙ্গা পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!