ফাইল ফটো
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখা থেকে ১৭ দিন অবস্থানের পর তিন যুবক হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন। তারা কোথায় গেছেন—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, যা নিয়ে সীমান্ত এলাকায় নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে স্থানীয়রা এবং জনপ্রতিনিধিরা শূন্যরেখা এলাকায় গিয়ে ওই তিনজনকে আর খুঁজে পাননি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভুন্দুরচর সীমান্ত দিয়ে মোট ৯ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর শূন্যরেখায় কয়েকজন অবস্থান নেয়।
পরবর্তীতে গয়টাপাড়া এলাকার ৬ জন শূন্যরেখা ত্যাগ করলেও ভুন্দুরচরের তিন যুবক দীর্ঘ ১৭ দিন সেখানেই অবস্থান করেন। গত মঙ্গলবার (৩০ জুন) রাতের কোনো এক সময় তারা সেখান থেকে সরে যান বলে ধারণা করা হচ্ছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর থেকে ওই তিনজনকে আর সীমান্ত এলাকায় দেখা যায়নি।
এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
কুঁড়িগ্রাম বর্ডার
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!