দেশের প্রযুক্তিপণ্যের বাজারে নতুন ২৭ ইঞ্চির এসার এসএ২৭২ইউ পি১ (SA272U P1) আলট্রা স্লিম মনিটর এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। উচ্চ রেজ্যুলুশনের ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং চোখের সুরক্ষাবিষয়ক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই মনিটরটি অফিসের কাজ, কনটেন্ট তৈরি, মাল্টিমিডিয়া ব্যবহার এবং ক্যাজুয়াল গেমিংয়ের জন্য উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্ট টেকনোলজিসের তথ্যমতে, নতুন এই মনিট…