দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতের খুচরা ব্যবসায়ীদের জন্য এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং সুবিধা চালু করেছে রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ। নতুন এ সুবিধার মাধ্যমে প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত দোকানিরা বাংলায় কথা বলে পণ্যের অর্ডার দিতে ও তা ব্যবস্থাপনা করতে পারবেন।
প্রিয়শপের দাবি, বাংলাদেশের এমএসএমই রিটেইল খাতকে লক্ষ্য করে তৈরি এটিই প্রথম বাংলা ভাষাভিত্ত…