স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; কর্মক্ষেত্র, অনলাইন শিক্ষা, ভিডিও স্ট্রিমিং, গেমিং, ফটোগ্রাফি এবং ডিজিটাল লেনদেন—প্রতিদিনের প্রায় সব কাজেই এটি অপরিহার্য। তাই দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে পারে এমন স্মার্টফোনের চাহিদা দিন দিন বাড়ছে। ব্যবহারকারীদের এই প্রয়োজন মেটাতে নির্মাতারা শুধু ব্যাটারির ধারণক্ষমতা বাড়াচ্ছেন না, বরং উন্নত ব্যাটারি প্রযুক্তিও যুক্ত করছেন।
এই নতুন প্রযুক্তিগুলোর মধ্…