যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

টানা দুই দিন কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৪,৩৭৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০১:৫৪ PM

২৫
টানা দুই দিন কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৪,৩৭৪ টাকা

ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার থেকে নতুন মূল্য কার্যকর করেছে। এবার ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। আগের দিনও একই মানের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। ফলে মাত্র দুই দিনে প্রতি ভরি সোনার দাম মোট ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, দেশের বাজারে খাঁটি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে স্বল্পমেয়াদে সোনার দাম কিছুটা বাড়লেও গত এক মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে চলতি অর্থবছরের বাজেটে সোনার গয়নার ভ্যাট কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে, আজ রুপার দামে কোনো পরিবর্তন হয়নি এবং আগের নির্ধারিত মূল্যই বহাল রয়েছে।

সোনার_দাম বাজুস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!