যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরু হওয়ার খবর গুজব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৩:১৯ PM

৩১
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরু হওয়ার খবর গুজব

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে শুরু হওয়ার তথ্যকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির নামে যে নোটিশ ছড়ানো হচ্ছে সেটি ভুয়া। এর সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে সবাইকে অনলাইনে ছড়ানো কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট ও ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে প্রকাশ করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার বিষয়ে যেকোনো তথ্য পাওয়ার আগে তা অবশ্যই সরকারি উৎস থেকে যাচাই করতে হবে। পাশাপাশি গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এইচএসসি পরীক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ড

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!