যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

পরীমনির নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’, সঙ্গী ইমতিয়াজ বর্ষণ

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ PM
পরীমনির নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’, সঙ্গী ইমতিয়াজ বর্ষণ

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিত নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন পরীমনি। তার বিপরীতে থাকছেন ইমতিয়াজ বর্ষণ, বিশেষ চরিত্রে দেখা যাবে নিরবকে।

বড় পর্দার পর এবার ওয়েব ফিল্মে একসঙ্গে কাজ করছেন অভিনেত্রী পরীমনি ও নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তাদের নতুন প্রজেক্টের নাম ‘সেপারেশন’। ইতোমধ্যে এর শুটিং শুরু হয়েছে।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ। সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নিজের নতুন কাজের খবর জানিয়েছেন পরীমনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ওয়েব ফিল্মটির নাম এবং পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নামও উল্লেখ করেছেন তিনি।

‘সেপারেশন’-এ পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। আর বিশেষ একটি চরিত্রে যুক্ত হয়েছেন চিত্রনায়ক নিরব। তবে কোন চরিত্রে কে অভিনয় করছেন কিংবা গল্পের মূল বিষয় কী—এসব এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে পরীমনির পেশাগত সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় এই নির্মাতার পরিচালনায় অভিনয় করেছেন তিনি। এবার ওয়েব ফিল্মের মাধ্যমে আবারও একই নির্মাতার সঙ্গে পর্দার কাজ ভাগ করে নিচ্ছেন পরীমনি।

নির্মাতার নতুন এই কাজের শুটিং শুধু ৩০০ ফিট এলাকায় সীমাবদ্ধ থাকছে না। রাজধানীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে দৃশ্যধারণ করা হবে। পরীমনি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের পাশাপাশি অন্য শিল্পীদের বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

‘সেপারেশন’ মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে। তবে দর্শক কবে থেকে ওয়েব ফিল্মটি দেখতে পারবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

পরীমনি সেপারেশন ওয়েব ফিল্ম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!