যুক্তরাষ্ট্র   সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬,৫ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৩৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ PM | সর্বশেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ PM ১৮
হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,২৩৬

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে নতুন করে ১ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জনে।

এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮৮ জন। ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২০ হাজার ৫৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের উপসর্গ নিয়ে মোট ৯৫৬ জনের মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০১ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!