যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

‘ইরানের তালিকায় আমি এক নম্বরে’, হামলার ঝুঁকি নিয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০৩:৩৫ PM | সর্বশেষ আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:৩৬ PM ৪৯
‘ইরানের তালিকায় আমি এক নম্বরে’, হামলার ঝুঁকি নিয়ে যা বললেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নিরাপত্তা ঝুঁকি নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকায় তার নাম শীর্ষে রয়েছে।

তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় সাংবাদিকরা বিমানের নিরাপত্তা এবং সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে প্রশ্ন করেন।

জবাবে ট্রাম্প বলেন, তিনি সবসময়ই বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকেন এবং ইরানের তৈরি তালিকায় তার নাম প্রথম দিকে রয়েছে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে মন্তব্য করেন, যদি তার ওপর হামলা হয়, তাহলে বিমানে থাকা অন্যরাও ঝুঁকির মধ্যে পড়বেন।

এর আগে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প নতুন বিমান ব্যবহার না করে পুরোনো এয়ার ফোর্স ওয়ান বিমানে তুরস্ক ছাড়েন বলে জানা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ও চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের কর্মকাণ্ডের জবাব দিতে তারা অভিযান চালিয়েছে।

অন্যদিকে ইরানও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের চাপের কাছে তারা নতি স্বীকার করবে না।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়ছে। বিশেষ করে জ্বালানি তেলের দামের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 

ট্রাম্প আমেরিকা উত্তেজনা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!