যুক্তরাষ্ট্র   শুক্রবার ৩১ জুলাই ২০২৬,১৫ শ্রাবণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে নিহত ১২, প্রাণ গেছে ৫ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৪:৩১ PM

দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে নিহত ১২, প্রাণ গেছে ৫ শিশুর

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এ ঘটনায় আরও ৬৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ফ্রি স্টেটের ট্রোম্পসবার্গ ও ইডেনবার্গের মধ্যবর্তী এন-১ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কেপটাউন থেকে জিম্বাবুয়ের উদ্দেশে যাওয়া একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৭৮ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে।

উদ্ধারকারী দল ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করেন। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

দক্ষিণ আফ্রিকা বাস দুর্ঘটনা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!