যুক্তরাষ্ট্র   শুক্রবার ৩১ জুলাই ২০২৬,১৫ শ্রাবণ ১৪৩৩

স্পারসোতে নতুন চেয়ারম্যান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৫:৩০ PM

স্পারসোতে নতুন চেয়ারম্যান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক নিয়োগ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন নেতৃত্ব নিয়োগ দিয়েছে সরকার। পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে স্পারসোতে নতুন চেয়ারম্যান এবং জাদুঘরে নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর সাইফুর রহমান বকাউলকে প্রেষণে স্পারসোর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (এএইউবি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে স্পারসোর বর্তমান চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মোহাম্মদ কামরুজ্জামানকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সরকারি এই নিয়োগের মাধ্যমে স্পারসো এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!