সংগৃহীত ছবি
তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এ তথ্য জানিয়েছেন।
সফরকালে অ্যাডমিরাল স্টিভ কেলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারি আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষায় দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা দীর্ঘদিনের। বিশেষ করে বঙ্গোপসাগর অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ কার্যক্রমে দুই দেশ বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করে আসছে। অ্যাডমিরাল কেলারের এই সফরকে সেই সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!