যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

বিগ ব্যাশে খেলতে চুক্তির ধরন বদলালেন মার্ক চ্যাপম্যান

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ PM ৭০
বিগ ব্যাশে খেলতে চুক্তির ধরন বদলালেন মার্ক চ্যাপম্যান

নিউজিল্যান্ডের অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার সুযোগ করে নিতে নিউজিল্যান্ড ক্রিকেটের পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। এখন থেকে জাতীয় দলের সঙ্গে আংশিক চুক্তিতে থাকবেন তিনি। আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিগ ব্যাশে অংশ নেওয়ার লক্ষ্যেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার।

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মৌসুমের সঙ্গে একই সময়ে বিগ ব্যাশ অনুষ্ঠিত হওয়ায় পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তির বদলে আংশিক চুক্তি বেছে নিয়েছেন চ্যাপম্যান। এর ফলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের পছন্দ অনুযায়ী খেলার সুযোগ নেওয়া ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেফার্টদের সঙ্গে একই ধরনের চুক্তির কাঠামোয় থাকছেন তিনি।

তবে চ্যাপম্যানের এই সিদ্ধান্তের অর্থ জাতীয় দল থেকে সরে যাওয়া নয়। নিউজিল্যান্ডের হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট খেলা অব্যাহত থাকবে। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজেও তাকে নিউজিল্যান্ড দলে দেখা যাবে।

চুক্তির বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন চ্যাপম্যান। একই সঙ্গে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়েও নিজের আশাবাদের কথা জানিয়েছেন তিনি।

চ্যাপম্যান পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ায় নিউজিল্যান্ড ক্রিকেটের চুক্তির তালিকায় একটি জায়গা খালি হয়েছে। সেই শূন্যস্থান পূরণে দ্রুতগতির পেসার ম্যাট ফিশারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

মার্ক চ্যাপম্যান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!