যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

পটুয়াখালীতে ৩০ কিমি দীর্ঘ মানববন্ধন, উন্নয়ন দাবিতে উত্তাল কলাপাড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ PM

৩৮
পটুয়াখালীতে ৩০ কিমি দীর্ঘ মানববন্ধন, উন্নয়ন দাবিতে উত্তাল কলাপাড়া

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় উন্নয়ন দাবিতে ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভাঙা–কুয়াকাটা ছয়লেন মহাসড়ক নির্মাণ, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা, বরিশাল–ভোলা সেতু নির্মাণসহ মোট ৯ দফা দাবি জানান।

তারা বলেন, জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। দ্রুত এই অঞ্চলের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলার প্রবেশদ্বার সিক্সলেন এলাকা থেকে শুরু হয়ে কুয়াকাটা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর পর্যন্ত এই কর্মসূচি চলে।

মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতা হাজি হুমায়ুন শিকদার বলেন, দক্ষিণাঞ্চল উন্নয়নে বারবার বঞ্চিত হচ্ছে এবং মহাসড়ক উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে না।

অন্যদিকে আইনজীবী নাসীর উদ্দিন বলেন, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণসহ দীর্ঘদিনের দাবি উপেক্ষিত রয়েছে।

কর্মসূচিতে শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্রছাত্রী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা দ্রুত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।

পটুয়াখালী কলাপাড়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!