রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য (এমপি) এসএম জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় একদল স্থানীয় ব্যক্তি এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, স্থানীয় এমপি, পরিচ্ছন্নতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলার মুখে পড়েন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক ও এমপি হামলা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!