যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৭ PM

২৬
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না

ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন এসেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করার কথা থাকলেও নির্ধারিত দিনে ফল প্রকাশ হচ্ছে না।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ২০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে জুলাই মাসের মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলো প্রস্তুত রয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। বর্তমানে ব্যবহারিক পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে। ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের ফল প্রকাশের নতুন তারিখের জন্য শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে বলা হয়েছে।

SSC Result 2026 শিক্ষা বোর্ড

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!