ছবি: সংগৃহীত
দেশের ১৫টি অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় বৃহস্পতিবার (১৮ জুন) এ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, দেশের রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তিনি আরও জানান, এসব এলাকায় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্কতা সংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হঠাৎ দিক পরিবর্তনকারী বাতাস, ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণকে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!