যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪৬ PM | সর্বশেষ আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪৭ PM ৭৭
হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

কোনো কর্মকর্তা-কর্মচারীকে আগে থেকে না জানিয়ে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসপাতালে গিয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, রোগীদের সুযোগ-সুবিধা এবং চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ পরিদর্শনের পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় রোগীরা হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা ও সেবার মান নিয়ে মন্ত্রীর কাছে অভিযোগ তুলে ধরেন।

রোগীদের অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও আন্তরিক হওয়ার নির্দেশও দেন তিনি।

এদিকে হাসপাতালের ডিসপেনসারি পরিদর্শনে গিয়ে ফার্মাসিস্ট রিগান আহমেদকে অনুপস্থিত পান স্বাস্থ্যমন্ত্রী। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ছুটির অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বদলির আদেশ দেওয়া হয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!