ছবি:সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ জনে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৯৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৭ জনের শরীরে। এর ফলে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৬১ জনে।
এ সময়ে আরও ৭৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৮৩৫ জনের।
বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৪০৩ জন মারা গেছেন।
এর পরের অবস্থানে রয়েছে সিলেট বিভাগ। সেখানে হামের উপসর্গ নিয়ে ১৫৬ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৫, বরিশালে ৫৭, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৫, খুলনায় ৩৭ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে দেশে হাম পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশ করা হচ্ছে।
হাম ও উপসর্গে মৃত্যু হাম মৃত্যুর সংখ্যা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!