যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, একদিনে ভর্তি ২৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ PM ৬৩
রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, একদিনে ভর্তি ২৭

ছবি:সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারজিনা বেগম (৫৯) নামে ওই নারীর মৃত্যু হয়।

শনিবার সকালে হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত মারজিনা বেগম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ডেঙ্গু আক্রান্ত অবস্থায় তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নতুন রোগী ভর্তি ও ছাড়পত্রের তথ্য অনুযায়ী, রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।

রাজশাহী ডেঙ্গু পরিস্থিতি ডেঙ্গুতে মৃত্যু

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!