যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩৯৩ রোগী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ PM ৩৮
হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩৯৩ রোগী

ছবি:সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩৯৩ জন রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুইজন করে এবং অন্য দুইজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

একই সময়ে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জন। তাদের মধ্যে পরীক্ষায় ২১ হাজার ৯১০ জনের হাম নিশ্চিত হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩২ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জন।

বাংলাদেশে হাম হামের উপসর্গে মৃত্যু

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!