যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: এএফপি
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নিজেদের নাগরিকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। তাই নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য জানতে হবে।
একই সঙ্গে সম্ভাব্য বিমান চলাচল বাতিল, ফ্লাইটের সময় পরিবর্তন এবং সাময়িকভাবে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় ইরানকে ‘অনির্দেশ্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দূতাবাসের দাবি, সাম্প্রতিক সময়ে ইরান কোনো পূর্ব সতর্কতা ছাড়াই মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে এবং আগের তুলনায় হামলার পরিধি বাড়িয়েছে।
সতর্কবার্তায় মিসরের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, কোনো দেশে অতীতে মার্কিন স্বার্থ বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা না ঘটলেও ভবিষ্যতে সেই দেশ সম্পূর্ণ নিরাপদ থাকবে—এমন নিশ্চয়তা নেই।
এ কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজেদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে এবং যেকোনো পরিবর্তিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!