ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে ৩৩ জন নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১২ জুলাই, আবেদন করা যাবে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত। জেনে নিন যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি।
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদের মাধ্যমে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১২ জুলাই ২০২৬ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান অথবা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ অনুযায়ী বেতন পাবেন। এই পদের বেতন স্কেল ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত। ১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ১২ জুলাই এবং শেষ হবে ১০ আগস্ট ২০২৬।
বাংলাদেশ_ব্যাংক ব্যাংক_চাকরি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!