ছবি: সংগৃহীত
মো. আব্দুল মান্নানকে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে তাঁকে বদলিপূর্বক প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে পদায়নের কথা জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চলতি বছরের ১৭ মে থেকে আব্দুল মান্নান অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এবার তাঁকে প্রতিষ্ঠানটির নিয়মিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন দেশের তেল, গ্যাস ও খনিজসম্পদ খাতের অন্যতম প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। চেয়ারম্যান হিসেবে আব্দুল মান্নান এখন থেকে প্রতিষ্ঠানটির নিয়মিত নেতৃত্ব দেবেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!