ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাব্য বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করা হয়েছে।
তবে বৈঠকে ঠিক কোন কোন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বা কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এনসিপির আহ্বায়ক।
এদিকে, বৈঠক সম্পর্কে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
মার্কিন রাষ্ট্রদূত বৈঠক নাহিদ ইসলাম
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!