পৃথক ঘটনায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও যুবলীগ নেতা গৌছ উদ্দিন নিক্সন। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারে পুলিশের পৃথক অভিযানে সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান এবং জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় দায়ের করা একাধিক মামলায় তাঁদের নাম রয়েছে। তবে কোন মামলায় কার বিরুদ্ধে কী নির্দিষ্ট অভিযোগ রয়েছে, তা বিস্তারিতভাবে জানানো হয়নি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের পৃথক স্থানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, তাঁদের বিরুদ্ধে থানায় হামলা ও সহিংসতার ঘটনায় মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাঁদের আদালতে পাঠানো হবে।
ফজলে রাব্বি সাদমান মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছেলে। অন্যদিকে গৌছ উদ্দিন নিক্সন জেলা যুবলীগের সহসভাপতি হিসেবে পরিচিত।
মৌলভীবাজার ফজলে রাব্বি সাদমান গৌছ উদ্দিন নিক্সন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!