যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

নড়াইল

কালিয়ায় মেহগনি বাগানে মিলল পরিত্যক্ত বিদেশি একনলা বন্দুক

উজ্জ্বল রায়, নড়াইল

উজ্জ্বল রায়, নড়াইল

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০২:৩৩ PM ৮৬
কালিয়ায় মেহগনি বাগানে মিলল পরিত্যক্ত বিদেশি একনলা বন্দুক

নড়াইলের কালিয়ায় মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। ছবি: সবুজ নিশান

নড়াইলের কালিয়া উপজেলায় একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশে তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় কালিয়া থানা পুলিশের একটি দল রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় বাগানের ভেতরে পড়ে থাকা অবস্থায় একটি একনলা বন্দুকের সন্ধান পান পুলিশ সদস্যরা। পরে সেটি উদ্ধার করে জব্দ করা হয়।

তবে উদ্ধার হওয়া অস্ত্রটির মালিক কে এবং কী উদ্দেশ্যে সেটি সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অস্ত্রটির সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, উদ্ধার করা বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

নড়াইল কালিয়া বন্দুক উদ্ধার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!