যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

পটুয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ PM | সর্বশেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ PM ৬০
পটুয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. আতিক (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলার দলুগাজীর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আতিক সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা এলাকার বাসিন্দা। তিনি মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে এবং স্থানীয়ভাবে ডিলারশিপ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিলেন আতিক। দলুগাজীর মোড় এলাকায় পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা ‘সিকদার পরিবহন’-এর একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। সংঘর্ষের পর আতিক সড়কে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা-পুলিশ সেখানে গিয়ে আতিকের মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার জন্য দায়ী বাস ও চালককে শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পটুয়াখালী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!