যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানি মন্ত্রীর বাড়ির গেটে আগুন

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ PM | সর্বশেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ PM ৭২
সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানি মন্ত্রীর বাড়ির গেটে আগুন

ছবি:সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাড়ির গেটের সামনে বজ্রপাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বৃষ্টির মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, দুপুরের দিকে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে মন্ত্রীর বাড়ির গেটের সামনের অংশে বজ্রপাত হলে সেখানে আগুন জ্বলে ওঠে।

আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু হেনা মোস্তফা নোমান জানান, বজ্রপাতের পর বাড়ির গেটের সামনে আগুন ধরে যায়। তবে এতে কোনো ব্যক্তি আহত বা নিহত হননি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান বলেন, প্রাথমিকভাবে বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

ঘটনার পর এলাকায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সিরাজগঞ্জে বজ্রপাত মন্ত্রীর বাড়িতে আগুন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!