ছবি: সংগৃহীত
ঢাকার লালবাগে নিখোঁজের তিন দিন পর শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে বিসি দাস স্ট্রিটের একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বন্ধু মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রনি নিখোঁজ হওয়ার পর তার স্বজনরা লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির তদন্তের অংশ হিসেবে পুলিশ রনির বন্ধু মাসুমকে আটক করে।
পরে মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বিসি দাস স্ট্রিটের ওই ভবনে অভিযান চালানো হয়। শুক্রবার ভোরে ভবনের পেছনের অংশে মাটির নিচ থেকে রনির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুমকে জিজ্ঞাসাবাদ ও তার দেখানো জায়গা থেকেই রনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
যে ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে আসামি মাসুমের একটি কারখানা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!