রাজধানীর খিলক্ষেত থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি। ছবি: সংগৃহীত
রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার বিকেলে চালানো এ অভিযানে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোসা. ছালমা বেগম লাকি, ৪৮, এবং মো. আব্দুর রহিম, ৫৪। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। ডিবি মতিঝিল বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় তাঁদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের একটি পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য হিসেবে পরিচিত করেছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববারই গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি।
ইয়াবা খিলক্ষেত
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!