যুক্তরাষ্ট্র   শনিবার ১০ অক্টোবর ২০২৬,২৪ আশ্বিন ১৪৩৩

যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ PM | সর্বশেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ PM ৫৫
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

ছবি:সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে আল আমিন (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাততলা ভবনের বাইরে স্থাপিত বাঁশের মাচান থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই শিহাব উদ্দিন জানান, আল আমিনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. মুকুল। পেশায় রাজমিস্ত্রি আল আমিন কাজের কারণে যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা এলাকায় বসবাস করতেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় আল আমিন ভবনের বাইরের মাচানে দাঁড়িয়ে দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন। একপর্যায়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।

যাত্রাবাড়ী দুর্ঘটনা শ্রমিক নিহত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!