ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় লাগানো পোস্টার; ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বিভিন্ন স্থানে লাগানো সব ধরনের পোস্টার আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান এ নির্দেশ দেন।
নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়ক দখল করে থাকা অবৈধ স্থাপনা এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অপসারণের কথাও জানিয়েছেন প্রশাসক। এ জন্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট এলাকায় কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি।
শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর যাতায়াতের সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। ফুটপাত ও সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা এবং চলাচলে বাধা সৃষ্টি করে এমন উপকরণ সরিয়ে দেওয়া হবে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে ডিএনসিসির বিভিন্ন এলাকায় থাকা পোস্টারগুলো অপসারণ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পোস্টার অপসারণের পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিএনসিসি পোস্টার ডিএনসিসির প্রশাসক
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!