টঙ্গীর কারখানায় অগ্নিনির্বাপণের কাজ চলছে। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে পর্যায়ক্রমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ১৯টি অগ্নিনির্বাপণ ইউনিট। এর মধ্যে টঙ্গী ও উত্তরা স্টেশন থেকে তিনটি করে, গাজীপুর চৌরাস্তা মডার্ন ও কুর্মিটোলা স্টেশন থেকে চারটি করে, রাজেন্দ্রপুর থেকে দুটি এবং পূর্বাচল স্টেশন থেকে তিনটি ইউনিট যুক্ত হয়েছে আগুন নিয়ন্ত্রণের কাজে।
এ ছাড়া আগুন নেভানোর কার্যক্রমে সহায়তার জন্য মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার পাঠানো হয়েছে। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে সরবরাহ করা তথ্যে কিছু জানানো হয়নি।
টঙ্গীতে আগুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!