নজরুল বর্ষ উপলক্ষে দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি চিঠি জারি করে মাউশি। সংস্থাটির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মাউশির চিঠিটি অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নজরুল বর্ষের কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
এ জন্য প্রতিযোগিতা আয়োজনের বিস্তারিত নির্দেশিকা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ওই নির্দেশিকা অনুসরণ করে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মাউশি জানিয়েছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!