যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

ঢাবির জাপানিজ স্টাডিজে পেশাদার মাস্টার্সে ভর্তি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ PM ৪১
ঢাবির জাপানিজ স্টাডিজে পেশাদার মাস্টার্সে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ; ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের জাপানিজ স্টাডিজ বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ (পিএমজেএস) ২০২৭’ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ প্রোগ্রামে ভর্তির জন্য চার স্কেলে কমপক্ষে ২.৫০ সিজিপিএসহ স্নাতক ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ভর্তিচ্ছুদের আগামী ২২ নভেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। এক বছর মেয়াদি এই পেশাদার মাস্টার্স প্রোগ্রামটি দুই সেমিস্টারে পরিচালিত হবে। এতে মোট ৪৪ ক্রেডিট আওয়ারের পাঠ্যক্রম সম্পন্ন করতে হবে।

চাকরি ও অন্যান্য পেশাগত দায়িত্বের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ রাখতে ক্লাসের সময়সূচিও সেভাবে নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে।

প্রোগ্রামটিতে অনলাইনেও ক্লাস করার সুযোগ রাখা হয়েছে। মোট ক্লাসের সর্বোচ্চ ৩০ শতাংশ অনলাইনে সম্পন্ন করা যাবে।

ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী ২৭ নভেম্বর সকাল ১০টায় এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!