যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬,১৪ শ্রাবণ ১৪৩৩

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৬৮ লাখ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৫ PM

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৬৮ লাখ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ

ছবি: সংগৃহীত

টালিউড অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। সিনেমা নির্মাণের জন্য নেওয়া ৬৮ লাখ টাকা ফেরত না দেওয়ার অভিযোগ এনে কলকাতার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ করেছেন এক ব্যবসায়ী।

অভিযোগকারী হুগলির আরামবাগ এলাকার বাসিন্দা শেখ শাহিদ ইমাম জানিয়েছেন, ২০২১ সালে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে তিনি সোহম চক্রবর্তীকে ৬৮ লাখ টাকা বিনিয়োগ হিসেবে দেন। পরে ওই সিনেমা নাম পরিবর্তন করে মুক্তি পায় এবং ব্যবসায়িক সাফল্যও পায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে বিনিয়োগের অর্থ ও লাভের অংশ ফেরত চাইলে সোহম বিষয়টি এড়িয়ে যেতে থাকেন বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। তার অভিযোগ, পরে সোহমের এক সহযোগীর সঙ্গে দেখা করে টাকা ফেরতের কথা বললে তাকে হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, সিনেমাটির বিভিন্ন স্বত্ব বিক্রি থেকে আয় হলেও বিনিয়োগকারী হিসেবে তিনি কোনো অর্থ পাননি।

এ বিষয়ে সোহম চক্রবর্তীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে চলতি বছরের জুন মাসেও সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অর্থ লেনদেন সংক্রান্ত আরেকটি অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের পরই বিস্তারিত বিষয় পরিষ্কার হবে।

সোহম চক্রবর্তী টালিউড

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!