ছবি : সংগৃহীত
হবিগঞ্জের ঘটনার পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভা গেটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা বের হওয়ার সময় তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এনসিপির অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত।
ঘটনার পর দুপুর ২টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লেখেন, “সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।”
তবে ঘটনার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে পুলিশ। সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় পাশ থেকে কেউ ঢিল ছুড়েছে। এতে সারজিস আলমের গাড়ির কাচ ভেঙেছে। এটিকে সংগঠিতভাবে গাড়িবহরে হামলা বলা ঠিক হবে না।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ আহত হয়েছেন— এমন কোনো তথ্য পুলিশ এখন পর্যন্ত পায়নি।
ঘটনার প্রকৃত কারণ ও কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!