ছবি : সংগৃহীত
দেশে ফার্নেস অয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহকৃত ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ফার্নেস অয়েলের দাম ছিল প্রতি লিটার ১০৯ টাকা ১০ পয়সা। ফলে নতুন সিদ্ধান্তে প্রতি লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ মূল্য কমানোর ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ফার্নেস অয়েলের দাম এবং আমদানিকৃত ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিইআরসি জানিয়েছে, নতুন মূল্য ৩০ জুলাই দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!