যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬,১৪ শ্রাবণ ১৪৩৩

প্রতিপক্ষকে মাথা দিয়ে আঘাত, কমনওয়েলথ গেমস থেকে অযোগ্য উগান্ডার বক্সার

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৫:৫১ PM

প্রতিপক্ষকে মাথা দিয়ে আঘাত, কমনওয়েলথ গেমস থেকে অযোগ্য উগান্ডার বক্সার

ছবি : সংগৃহীত

কমনওয়েলথ গেমসের চলমান আসরে বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন উগান্ডার বক্সার আজিজ আব্দুল। প্রতিপক্ষকে মাথা দিয়ে আঘাত করার অভিযোগে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

সুপার-হেভিওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের ডামার থমাসের বিপক্ষে লড়াইয়ের সময় এ ঘটনা ঘটে।

ম্যাচের তৃতীয় রাউন্ডে দুই বক্সার একে অপরকে জড়িয়ে ধরার সময় ২৫ বছর বয়সী আজিজ আব্দুল হঠাৎ মাথা দিয়ে থমাসের থুতনিতে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি নজরে আসার পর রেফারি দ্রুত হস্তক্ষেপ করে তাকে ডিসকোয়ালিফাই করার সিদ্ধান্ত নেন।

এই ঘটনায় উগান্ডার প্রতিনিধিদল ও বক্সিং অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষকে অবৈধভাবে আঘাত করার কারণে এমন শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।

আজিজ আব্দুল উগান্ডার সাবেক স্বৈরশাসক ইদি আমিনের নাতি হিসেবে পরিচিত। তার এই ঘটনায় কমনওয়েলথ গেমসের বক্সিং প্রতিযোগিতায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!