ছবি: সংগৃহীত
জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
আগামী মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি জুলাইয়ের ঘটনাপ্রবাহ ও মূল্যবোধকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। ইতোমধ্যে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাইয়ের শহীদদের স্মরণে নানা আয়োজন করা হয়েছে।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার অভিযোগ প্রসঙ্গে রিজভী বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকা প্রয়োজন। রাজনৈতিক মত প্রকাশের ক্ষেত্রে সহনশীলতা ও শালীনতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, আলোচনা, সমালোচনা ও রাজনৈতিক বিতর্ক যেন কোনো ধরনের সংঘাতে রূপ না নেয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ সময় বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!