যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৫:২৩ PM

২৮
নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

ছবি : সংগৃহীত

নৈতিক স্খলনের অভিযোগে সাংগঠনিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দল।

বুধবার (২২ জুলাই) বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর মিন্ট রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান। সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দলের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো সাংগঠনিকভাবে তদন্ত করা হয়। তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

এর পরিপ্রেক্ষিতে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে গাজী নজরুল ইসলামের বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করারও সিদ্ধান্ত নিয়েছে দল।

গাজী নজরুল বহিষ্কার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!