ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তান সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ছয়টি ওয়ানডে ম্যাচে অংশ নেবে আইরিশরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আসন্ন এই সফরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সূচি অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি পাকিস্তানের লাহোরে পৌঁছাবে আয়ারল্যান্ড দল। সফরের প্রথম পর্বে পাকিস্তানের দ্বিতীয় সারির দল পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৩, ১৫ ও ১৭ জানুয়ারি।
এরপর পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ জানুয়ারি। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২২ জানুয়ারি। আর সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি।
আয়ারল্যান্ডের পুরো সফরের ম্যাচগুলো আয়োজন করা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই হবে দিনের আলোতে। তবে ম্যাচ শুরুর নির্দিষ্ট সময় এখনো প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পাকিস্তান শাহিনস বনাম আয়ারল্যান্ড সিরিজের সূচি
১৩ জানুয়ারি: প্রথম ওয়ানডে
১৫ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে
১৭ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে
পাকিস্তান বনাম আয়ারল্যান্ড সিরিজের সূচি
২০ জানুয়ারি: প্রথম ওয়ানডে
২২ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে
২৪ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!